Hello! Welcome to new World

Monday, September 12, 2022

শাশ্বত । বাংলা কবিতা। নিউ রাইটার

  

শাশ্বত

সত্যান্বেষী দেবাশীষ 



তুমি আকাশ নও 

তুমি চাঁদ নও 

নও তুমি নদী, নও সাগর-মহাসাগর।

তবে,

জলধর হটে গেলে আবার ভেসে উঠতে,

অমানিশা কেটে গেলে আবার হেঁসে ফুটতে।

মৌসুমে-মৌসুমে স্ফীত হতো বক্ষ, প্রশস্ত হত অক্ষ।


তুমি সূর্য আর সমুদ্রের 

শত আলোক বর্ষ দূরত্বের মিলনে তৈরি 

মরীচিকা-মেঘ।

তুমি অস্থায়ী-ক্ষণস্থায়ী

আমাকে ভিজিয়ে যাও হিমালয়ের দেশে।

আমি এক অতৃপ্ত মরুভূমি।

ভেব না এক পসলা ভিজালেই

আমি উদ্যান হব।

ভেব না এই অনন্ত-অতৃপ্ত-কম্পিত 

হৃদয়টাকে স্থিমিত করে জন্ম নিবে 

এক চিরহরিৎ জারুল।

পৃথিবীর উৎকৃষ্টতম রঙের কম্বিনেশনের ফোঁটাবে ফুল , 

ছড়াবে সুবাস তোমার আঙিনায়।

ভেব না ভুলে যাব 

শতশত জন্মের সিঞ্চিত ভালোবাসা।

তৃষ্ণা মিটিয়ে প্রশান্ত হবে হৃদয়।

এ ই নিয়ত জন্ম নেয়া ভালোবাসার 

মৃত্যু হয় না, তৃপ্ত হয় না, 

কেবল আকাঙ্ক্ষা বাড়ায়।

কেবল ভালোবাসা অঙ্কুরিত হয় 

আর ভালোবেসে চলে‌।


হয়তো স্রষ্টার ভুল-

সাত নয় শাশ্বত জন্মের প্রেম

এক পসলায় মিটাবে 

এমন ভালোবাসা আছে 

কোন বনলতার হৃদয়ে?

No comments:

Post a Comment

Translate