Hello! Welcome to new World

Monday, February 25, 2019

'হায় বুড়িগঙ্গা' সত্যান্বেষী দেবাশীষ

'হায় বুড়িগঙ্গা'

সত্যান্বেষী দেবাশীষ

এখন আর নদীকে আমি ভয় পাই না
জানি তোমার তরঙ্গে তরঙ্গে উথিত হয় জল।
তাতে কি আমিও এখন পাকা সাঁতুরে
তোমার বুকে বইতে জানি বৈঠা
সেই শুভ সুচনা বাড়ির পাশের ছোট্ট নালা দিয়ে।

এরপর সেই দশ'গ্রাম পরে-
বৃহৎ বক্ষের পায়রা নদীটা,
শখ জাগিল পার হবই বাহনবিনে।
তারপর তো শুরু শুরু শুরু
আর কুল পাচ্ছিনে,
ময়না,ধানসিঁড়ি,নবগঙ্গা...।

এখন আবার শখ জাগিল
শহর কোলে বুড়িগঙ্গাটা
একবার পার হব-
কি আর করার শখ বলে কথা!
গেরামের বুড়া-বুড়িরা কত
ছাইপাশ বুঝালো।

শখের ঘোড়া মাতাল বেগ,
কার সাধ্য আটকায়?
অবগাহন করলাম-শেষ বিকেলে
উদ্দ্যামের পরিপূর্ণতা নিয়ে।


কে জানিতে ছোট্ট বক্ষে এত শাখা-প্রশাখা তার,
বয়ে আনে কত কত শহুরে জঞ্জাল।
পার হলাম তবে নিজ শক্তিতে নয়,
অপরের সাহায্য নিয়ে।

সেই যে ধরলো ব্যাধি,
আর হলনা মুক্তি!
আর ভয় 'নদী' হলেই হয়! 


2 comments:

Translate