কত প্রশ্ন জাগে মনে,
স্বপ্নে ভাসায় ক্ষণে-ক্ষণে,
সময়ান্তে হারায়-জাগে,
তবুও, তোমায় হয়না বলা।
পিছে সদা ভয় থাকে যে
যদি মুখটি কর কালা।
তাই ছবির সাথে প্রশ্ন-
সকল কথা সারি
তবুও ছবিটি মুখ করেনি ভারি।
সদা থাকে হাস্যোজ্জ্বল
এক ফালি চাঁদের মত
তাই দেখেই আমার সুখ
হৃদয়ে বহে বসন্ত।।
ছবি নয়, নিত্য-শুভ্র-জীবন্ত
এক ফালি চাঁদ
জোছনার মত স্নিগ্ধতা দিয়ে
পুরায় সকল স্বাদ।
আমার সকল অভিমান ভাঙে
মুখে রেখে অম্লান হাসি,
সকল দুঃখের নির্বাসন দেয়
সাথে প্রেরণা রাশিরাশি।
সকল দ্বন্দ্বের অবসান দেয়
যাতনা ভাসায় জলে,
সুদূরে আড়ালে থেকে
আমার মঙ্গলদ্বীপ জ্বালে।।
রাত-০১.৩২; ১৮.০২.২০১৯ ইং
নতুনবাজার, বরিশাল।

No comments:
Post a Comment