Hello! Welcome to new World

Sunday, April 7, 2019

মিছিল সত্যান্বেষী দেবাশীষ


কলেজ ক্যাম্পাসে
ছাত্র রাজনীতির মিছিল বেড়িয়েছে!
রাজনীতি স্বচ্ছ স্বাধীনতা
কাউকে জোর না খাটানোর কথা।

শ্রেণী কক্ষে ছাত্রজনতা
যাদের রয়েছে নিরপেক্ষতা;
ক্ষমতাসীন ছাত্রনেতা,
চাপিয়ে দিয়েছে রাজনীতির বোঝা।
যে থাকতে চায় স্বচ্ছ ভালো
রাজনীতি তাকে করেছে কালো;
জোর জুলুম আর অত্যাচারে-
জীবন আজ জর্জরিত॥
জোর করে আনা
নিরপেক্ষ ছাত্র জনতা;
মিছিলে দিয়েছে পরিপূর্ণতা;
বর্তমান মিছিলে-
উচ্চারিত সমস্বরে-
ভাংচুর কর বিপরীত দলে॥

মিছিলের দাবি-
ওদের মারো,জেলে পুরো;
আমাদের নেতাকে সসম্মানে ছাড়ো;
বরিতে এসেছে,
হাজারো-লক্ষ জনতা
অন্তরেতে শ্রদ্ধার ভাটা
সাথে এনেছে পুষ্পগাথা॥

মিছিল হবে শান্তির ধারা
স্লোগান দিব গলাছাড়া,
অন্তরেতে আসবে তৃপ্তি
উঠবে জ্বলে প্রগতির দিপ্তী।
মিছিল হলো দিকদর্শণা
আনবে বয়ে মুক্তির ধারা
সকলে মোরা ইচ্ছে করে
মিছিলে যোগ দিব দলে দলে॥
#ডায়েরিরপাতা
@03.07.2013

No comments:

Post a Comment

Translate